আইক্লিনিক সম্পর্কে
সেবার সঙ্গে চিকিৎসা, রব্বের সন্তুষ্টির প্রত্যাশায়
চিকিৎসার সঙ্গে “সেবা” শব্দটির গভীর সম্পর্ক থাকলেও, বাস্তবতায় চিকিৎসাসেবা অনেক ক্ষেত্রেই কেবল পেশা ও আয়-রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
রোগীর প্রয়োজন, সামর্থ্য এবং শরয়ী বিধিবিধান বিবেচনায় রেখে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সবসময় সহজলভ্য হয় না।
বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অনেক পরিবারকে অনিচ্ছা সত্ত্বেও পুরুষ চিকিৎসকের কাছে যেতে হয়। পাশাপাশি দীর্ঘ সিরিয়াল, চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার অতিরিক্ত ব্যয়—সব মিলিয়ে চিকিৎসা গ্রহণ অনেকের জন্যই কষ্টসাধ্য হয়ে পড়ে।
আইক্লিনিকের যাত্রা
এই বাস্তবতাকে কিছুটা সহজ করার লক্ষ্যেই আইক্লিনিকের যাত্রা, যেখানে রয়েছে নারী ও শিশুদের জন্য নারী চিকিৎসকদের মাধ্যমে অনলাইন চিকিৎসাসেবা।
আমাদের উদ্দেশ্য হলো ঘরে বসে, স্বল্প খরচে, প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা পরামর্শের সুযোগ তৈরি করা; পাশাপাশি শরয়ী পর্দার বিষয়টি যথাসম্ভব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
সেবামূলক প্রতিষ্ঠান
এটি একটি অলাভজনক সেবাদানমূলক প্রতিষ্ঠান; প্রধান লক্ষ্য রব্বের সন্তুষ্টি অর্জনের চেষ্টা।
ঘরে বসে চিকিৎসা
অডিও বা ভিডিও কলের মাধ্যমে ঘরে বসেই স্বল্পমূল্যে চিকিৎসা পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ।
নারী ও শিশুদের সেবা
নারী রোগীদের জন্য নারী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় পরামর্শের সুযোগ।
চিকিৎসাসেবা সহজলভ্য করার প্রচেষ্টা
একই সময়ে পরিবারের একাধিক সদস্যের চিকিৎসার প্রয়োজন হলে, নিম্নমধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারের জন্যও ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়ে।
তাই চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে আইক্লিনিকে থাকছে বিভিন্ন সময়ে বিশেষ ছাড় ও সাশ্রয়ী প্যাকেজের ব্যবস্থা।
আমাদের লক্ষ্য
ঘরে বসে সহজ, সাশ্রয়ী ও পর্দার প্রতি যত্নশীল চিকিৎসাসেবার সুযোগ তৈরি করা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং মানুষের জন্য উপকারী করে দিন। আমিন।
“সেবার সঙ্গে চিকিৎসা, রব্বের সন্তুষ্টির প্রত্যাশায়।”